শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০ ২৬
১১:০ ৪ অপরাহ্ণ

জকিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সিলেটের জকিগঞ্জে জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও ২০২৬ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ-কানাইঘাটের সংসদ সদস্য মুফতী আবুল হাসান।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কুতুব উদ্দিন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিম, সংগঠক ছারওয়ার হোসেন, অ্যাডভোকেট জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, সহকারী শিক্ষক আব্দুস সাত্তার মানিক, বিদায়ী শিক্ষক শাহিন আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক সুদীপ চন্দ্র দত্ত এবং বিদায়ী শিক্ষার্থীরা।

জাস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন ও শিক্ষক আবুল লেইসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের শিক্ষা ও সমাজসেবামূলক অবদানের কথা স্মরণ করেন।

পাশাপাশি ২০২৬ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ