শনিবার, এপ্রিল ১৮, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৩ ফেব্রুয়ারী ২০ ১৯
১২:৩৯ অপরাহ্ণ

কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের

স্টাফ রিপোর্ট:: কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবদল নেতা ছালেহ আহমদের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান থানায় মামলা হয়েছে। অভিযুক্ত যুবদল নেতা ছালেহ আহমদ এখনও পলাতক।
ঘটনাটি ঘটেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও গত সিটি কর্পোরেশন নির্বাচনে ২১নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী মুহিবুর রহমান রিজভীর বাসায়।
তবে, এ বিষয়ে ছালেহ আহমদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে তার রাজনৈতিক প্রতিপক্ষ এই নোংরা পথ ওরা বেঁছে নিয়েছে। আমাকে না পেয়ে আমার ছোটভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে।
ছালেহ বলেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) এর অঙ্গসংগঠন যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। এ কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগের মদদপুষ্ট ক্যাডাররা তাকে নানাভাবে হয়রানি করছে। বিভিন্ন সময় তাদের নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছেন তিনি। ঘটনার দিন আমি শহরে ছিলাম না।
তিনি আরও বলেন, গত সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী রিজভীর বিপক্ষে কাজ করায় তাকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছিল। প্রতিপক্ষ এবার তাকে ধর্ষণের মতো ন্যাক্কারজনক মামলা দিয়ে ফাঁসাতে চাচ্ছে।
রিজভী বলেন, ধর্ষণের মতো একটি বাজে ঘটনাকে রাজনৈতিকভাবে নেয়া ঠিক হবে না। আমার বাসায় একটি মেয়ে ধর্ষিত হয়েছে, হোক সে কাজের মেয়ে, এর বিচার চাওয়া আমার দায়িত্ব।
শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, এ ধরণের একটি অভিযোগ আমরা পেয়েছি। ছালেহ এর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। রাতে তাকে ধরতে বোরহানবাগ আবাসিক এলাকার ৪৪ নং বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জিজ্ঞাসাবাদের জন্য তার ছোটভাই ছিদ্দিক আহমদকে থানায় নিয়ে আসা হয়েছে।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ