২:৩৫ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে জুলাই অভ্যূত্থানে আহতদের তারেক রহমানের ঈদ উপহার প্রদান
জুলাই অভ্যূত্থানের সময় পুলিশের গুলিতে ঢাকায় মারাত্মক আহত কোম্পানীগঞ্জ উপজেলা দয়ার বাজারের সেজান মাহমুদ কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও কোরবানির মাংস পৌঁছে দেয়া হয়।
উপহার পৌঁছে দেন সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়া এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো: জামাল উদ্দিন।
অপরদিকে একই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অসুস্থ্য হিফজুর রহমান কে ঈদ উপহার পৌছে দেওয়া হয়।
অসুস্থ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিফজুর রহমান কে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তার সুচিকিৎসার জন্য আগে ও আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হয়েছে এবং পরিপূর্ণ সুস্থতার জন্য সুচিকিৎসার ব্যবস্থার আশ্বাস প্রদান করা হয়। ঈদ উপহার পৌছে দেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল , উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়া এবং উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আ: মজিদ বাবুল।
এছাড়া অকাল প্রয়াত কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল নেতা ও উত্তর রনিখাই ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি জুবায়ের আহমদ আনছারের মেয়ে ও মায়ের হাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেয়া হয় ,সাথে প্রয়াত যুবদল নেতার মেয়ে লেখাপড়ার খরচ বহনের দায়িত্ব নেওয়া হয়।উপহার পৌঁছে দেন জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল , উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়া।