সোমবার, আগস্ট ২৪, ২০ ২৬
দক্ষিণ সুরমা প্রতিনিধি
২৩ আগস্ট ২০ ২৬
৮:১০ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় নকল সিগারেট বিক্রয় ও মজুদের বি'রু'দ্ধে মোবাইল কোর্ট অভি'যান

দক্ষিণ সুরমার জালালপুর বাজারে নকল সিগারেট বিক্রয় ও মজুদের বি'রু'দ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ২৩ আগস্ট রোববার দক্ষিণ সুরমার জালালপুর বাজারে নকল সিগারেট বিক্রয় ও মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ৩টি মামলা দায়ের করে মোট ৪০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় ১৯,৪০০ শলাকা নকল সিগারেট, যার আনুমানিক মূল্য ১,২৬,১০০ টাকা, জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন তানভীর হোসাইন সজীব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ