বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০ ২৬
জৈন্তাপুর প্রতিনিধি::
১৩ ডিসেম্বর ২০ ২৫
৭:২৬ অপরাহ্ণ

সিলেটের জৈন্তাপুর চিকনাগুলে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর-লুটপাটের অভিযোগ

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন এর ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটেছে উপজেলার কহাইগড় গ্রামের জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ এর সহ সভাপতি তৌহিদ আহমদ কৌশিকের বাড়িতে। তৌহিদ আহমদ কৌশিক (৩০) ওই গ্রামের মুরব্বি আলী আহমদ ও জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি। 

স্থানীয় সূত্রে জানাগেছে, গত ১৩ ডিসেম্বর আনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তৌহিদ আহমদ কৌশিকের বাড়িতে হামলা করেন স্থানীয় ছাত্রদল,যুবদল ও জামায়াত শিবিরের নেতাকর্মিরা।

এসময় তার ঘরবাড়ি ভাংচুর করে ও তালাবদ্ধ ঘরের দরজা ভেঙ্গে মালামাল লুটপাট করে তারা। স্থানীয়দের কাছ থেকে আরও জানা গেছে, এর আগেও ৫ আগস্ট ছাত্র আন্দোলনে দেশে পটপরিবর্তনের পর গত ২৭ আগষ্ট ২০২৫ তারিখে তার বাড়িতে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা হামলা করেছিলো।

এ নিয়ে বিচার সালিশ চলমান রয়েছে। জানা যায় যে তৌহিদ আহমদ কৌশিক গত ৫ আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পর থেকে যুক্তরাজ্য থেকে বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে পূনর্বাসন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপ করে যানা যায় জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক এনামুল হকের নেতৃত্বে এ হামলা-ভাঙচুর হয়। 

এ বিষয়ে কথা হলে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, ঘটনা শুনেছি, অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ