১০ :৫৪ অপরাহ্ণ
বিশ্বনাথে অস্ত্র ও গুলিসহ শহীদ ডাকাত গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি::সিলেটের বিশ্বনাথে দেশীয় পাইপগান ও ৪ রাউন্ড কার্তুজ (গুলি) সহ কুখ্যাত ডাকাত আব্দুল শহীদ (উরফে) নজরুল ইসলামকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার দশঘর ইউনিয়নের চাঁন্দভরাং (দণিপাড়া) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত তহির আলীর ছেলে। গ্রেফতারের পর শহীদের দেয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘর থেকে একটি পাইপগান ও চার রাউ গুলি উদ্ধার করে পুলিশ।
বুধবার রাতেই তার বিরুদ্ধে থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরুল কবির বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন, (মামলা নং-৩, তারিখ-০২/০৪/২০ইং)।
ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা সাংবাদিকদের বলেন, শহীদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য মতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।