৮:৪৩ অপরাহ্ণ
শাহজালাল উপশহরে শিবির নেতার বাসায় হামলা, অভিযোগ সমন্বয়ক'র উপর
বৈষম্য বিরোধী আন্দোলনে চাহিত চাঁদা না দেয়ার অভিযোগে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর সিলেট মহানগরের ২২নং ওয়ার্ড(উপশহর) এর সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক আশরাফুল আলম শামীম এর বাসায় হামলা ও ভাংচুর এর ঘটনা ঘটেছে। হামলায় শিকার বাসার বাসিন্দা অভিযোগ করে বলেন যে, এই হামলার নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক রুকন ও সারোয়ার।
স্থানীয় সূত্রে জানা যায় যে, বৃহস্পতিবার, ১৩ মার্চ সন্ধ্যা ৬ টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক রুকন ও সারোয়ার।এর নেতৃত্বে ২০/২৫ জন ছাত্র-জনতা শাহজালাল উপশরস্থ শামীম এর বাসায় হামলা ও ভাংচুর করতে থাকে। এই সময় ছাত্র-জনতা শামীম এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বিশ্বস্থ সুত্রে জানা যায় যে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে সমন্বয়ক নাহিদ , সাবেক শিবির নেতা শামীম এর কাছে আন্দোলনের জন্য চাঁদা দাবী করেন, এবং শামীম প্রথমে কিছু টাকা দিলেও পরবর্তীতে তিনি টাকা দিতে অস্বীকার করেন। যার ফলে এই হামলা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে বিরাজ করছে।