শনিবার, এপ্রিল ১৮, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মার্চ ২০ ২০
৭:৩৬ অপরাহ্ণ

বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় মামলা

 সিলেটের বিশ্বনাথে র্দুবৃত্তদের দেওয়া আগুনে এক প্রবাসীর বসতঘর পুড়ে ছাই হয় এ ঘটনায় বিশ্বনাথ থানায় প্রবাসী আশিক উদ্দিন বাদী হয়ে নজরুল ইসলাম নিজাম,গিয়াস উদ্দিন ও আরশ আলীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন । মামলা নং ১৯ তাং ১৯.০৩.২০২০ইং । গত বুধবার রাত ১২টার বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের (কাউপুরে) মৃত আমিন উদ্দিনের  প্রবাসী ছেলের আশিক উদ্দিনের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কোন প্রাণহানীর খবর পাওয়া না গেলেও প্রায় ১২ লাখ টাকার ক্ষয়কতি হয়েছে বলে দাবি আশিক উদ্দিনের। বুধবার রাত ১২টার দিকে আগুনের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যেই টিনসেডের ওই ঘরটির প্রায় ৩টি কক্ষ পুড়ে যায়। এসময় ঘরে থাকা খাট (পালং), চেয়ার-টেবিল, ফ্যান, টেলিভিশন সহ ঘরের যাবতীয় আসবাবপত্র ঘরের ৩টি কক্ষের সকল মালামাল পুড়ে যায়।  
স্থানীয় সুত্রে ও মামলা থেকে  জানাগেছে, বুধবার রাত প্রায় ১২টার দিকে হঠাৎ আগুন লাগলে বাড়িতে থাকা পুরুষ ও মহিলারা আগুন আগুন বলে চিৎকার করেন এবং পাড়া প্রতিবেশিরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে থানা পুলিশের এসআই অলক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। আগুনের খবরে বিশ্বনাথ ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটানাস্থলে যান। কিন্তু ওই গ্রামের রাস্তা বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যেতে পারেনি। 
আশিক উদ্দিন মামলায় উল্লেখ করেন, আমার মামাত ভাই নজরুল ইসলাম নিজাম,গিয়াস উদ্দিন ও আরশ আলীদের সাথে  বেশ কিছুদিন ধরে জমিজমা নিয়ে বিরুধ চলে আসছে । এবং আমার কাছে ২০ লক্ষ টাকা চাদা দাবী করে । চাদা না দেওয়া তারা আমার বসত ঘরে আগুন ধরিয়ে দেয় । তাই আমি বিশ্বনাথ থানায় ৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি।
 এ বিষয় বিশ্বনাথ থানার ওসি শামিম মুসা জানান, অগ্নিকান্ডের ঘটনায় থানায় প্রবাসী আশিক উদ্দিন মামলা দায়ের করেছেন । আসামীদের গ্রেফতার করার চেষ্টা করছি।         
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ