শনিবার, এপ্রিল ১৮, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মার্চ ২০ ২০
৯:১৬ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় সন্ত্রাসী আহাদ বাহীনির হামলায় গুরুতর আহত সাংবাদিক লিটন

সিলেটের দক্ষিন সুরমা উপজেলার লামা আলমপুর এলাকার আলোচিত মাটি খেকো সন্ত্রাসী চাঁদাবাজ আহাদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক নিজমুল হক লিটন।

বুধবার দুপুরে লামা আলমপুর এলাকায় চিহ্নীত সন্ত্রাসী মাটি খেকো আওয়ামীলীগ পরিচয়দানকারী আব্দুল আহাদ ও জাল দলিল জালিয়াত চক্রের সদস্য স্বপন নাথসহ একদল সন্ত্রাসী দৈনিক খোলা কাগজের সিলেট প্রতিনিধি নিজমুল হক লিটনের উপর হামলা চালায়।

জানা গেছে , আওয়ামীলীগ পরিচয়দানকারী সন্ত্রাসী আব্দুল আহাদ দীর্ঘদিন থেকে লামা আলমপুরে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে আসছে। স্থানীয়দের এমন অভিযোগে সাংবাদিক লিটন তথ্য সংগ্রহ করার জন্য ঘটনা স্থলে যান। এসময় আহাদের সন্ত্রাসীরা সাংবাদিকে রিপোর্ট না করার জন্য বাধা প্রদান করেন। সাংবাদিক লিটন তাদের বাধার তোয়াক্কা না করে তার কাজ চালিয়ে যান। এরপর আহাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী লিটনের উপর অর্তিকৃত হামলা চালিয়ে তাকে রক্তাত্ব করে এবং তার ব্যবহৃত ক্যামেররা ও মোবাইল নিয়ে যায়। বর্তমানে গুরুতর আহত লিটন চিকিৎসাধীন আছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ