রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মার্চ ২০ ২০
১:২৭ পূর্বাহ্ণ

চুনারুঘাটের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি::  হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে (১৭ই মার্চ) মঙ্গলবার সূর্যদয়ের সাথে সাথেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে ইউনিয়নের অস্থায়ী মুড়ালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বাসিন্দারা পুষ্পঅর্পন করেন। এর পর বিকাল ৩টায় মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে আসামপাড়ার বাল্লা খেলার মাঠে প্রীতি-ফুটবল খেলা অনুষ্টিত হয়। এতে অংশ নেয় যুবলীগ বনাম ছাত্রলীগ। ছাত্রলীগ ২-১ গোলে বিজয়ী হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। ৭ ঘটিকায় মিলাদ ও দোয়া মাহফিল এবং মিষ্টি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহের।

গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাষ্টারের পরিচালায় সভায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির খান, সহ-সভাপতি ও ইউপি সদস্য দেওয়ান হীরা মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চৌধুরী সোয়েব, জয়েন্ট সেক্রেটারী ও ইউপি সদস্য আবুল হাশিম, অর্থ সম্পাদক কাউছারুল হক, যুব ও ক্রীড়া সম্পাদক মাষ্ঠার নাবিনুল হক, প্রচার সম্পাদক আব্দুল মজিদ খান ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

বঙ্গবন্ধুর জন্মক্ষন উপলক্ষে ১৭ই মার্চ মঙ্গলবার রাত ৮টায় গাজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আতশবাজী করা হয়েছে। আতশবাজীর রঙ্গীন আলোয় রাতের আকাশ যেন বর্নিল হয়ে উঠে। এছাড়াও এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ আলোকসজ্জা করা হয়েছিল।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ