রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মার্চ ২০ ২০
১০ :১৮ পূর্বাহ্ণ

জগন্নাথপুরে করোনা প্রতিরোধে প্রচার অভিযান

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও সতর্কতা মূলক প্রচার অভিযান হয়েছে। ১৩ মার্চ শুক্রবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ২টি সামাজিক সংগঠনের সহযোগিতায় প্রচারণা করা হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে পৌর শহরের হাট-বাজারে করোনা প্রতিরোধে করনীয় ও আতঙ্কিত না হওয়ার জন্য জনগণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। 
এ সময় মুক্ত সমাজ কল্যাণ সংস্থা ও ক্লিন জগন্নাথপুর এর পক্ষ থেকে সালাহ উদ্দিন, সৈয়দ জিতু মিয়া, মুরাদ আহমদ, রাসেল আহমদ, আজাদ মাহমুদ, দিলদার হোসেন মিঠু উপস্থিত ছিলেন। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ