রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ মার্চ ২০ ২০
১০ :৫৬ অপরাহ্ণ

ছাতকে ঘরের তালা ভেঙ্গে ২টি গাভী চুরির

ছাতক প্রতিনিধি:: ছাতকে ঘরের তালা ভেঙ্গে ২টি গাভী চুরির ঘটনা নিয়ে উপজেলাজুড়েই তোলপাড় সৃষ্টি হয়েছে। গাভী দুটির বাজার মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। গত সোমবার দিবাগত রাতে উপজেলার ছৈলাআফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের কৃষক মতিউর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। জানাযায়, উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের কৃষক মতিউর রহমানের গত সোমবার দিবাগত রাতে গোয়াল ঘরের তালা কেটে দুটি গাভি চুরি করে নিয়ে গেছে। গত মঙ্গলবার ভোর রাতে ফজর নামাজ পড়ার জন্য বাড়ির লোকজন ঘুম থেকে উঠলে দেখতে পেয়েছেন গোয়াল ঘরের দরজা খোলা। কৃষক মতিউর রহমান জানান, তিনি তার ২টি গাভী চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় নিয়ে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে তার ভাই নজির আহমদ জানিয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ