মঙ্গলবার, জুলাই ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মার্চ ২০ ২০
৫:৩৭ অপরাহ্ণ

ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে বিদায়-বরণ 

ধর্মপাশা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের কক্ষে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি)সন্ধ্যা ছয়টার দিকে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এজাজুল ইসলামের বদলীজনিত বিদায় ও নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দেলোয়ার হোসেনের যোগদান উপলক্ষে  বিদায় -বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রেস ক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জুবায়ের পাশা হিমুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। শুরুতেই বিদায়ী ও নবাগত ওসি এবং প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে বর্তমান ও বিদায়ী ওসি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য  রাখেন সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি গিয়াস উদ্দিন রানা, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ