শনিবার, মে ৩০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৬ মার্চ ২০ ২০
৯:৩৩ পূর্বাহ্ণ

জগন্নাথপুরে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি পালন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও দিন ব্যাপী আলোচনাসভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ওসি (তদন্ত) নব গোপাল দাশ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, শিক্ষিকা সালেহা পারভিন প্রমূখ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ