রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৮ মার্চ ২০ ২০
২:১০ পূর্বাহ্ণ

ছাতকে একটি গাভী জন্ম দিলো তিন বাচ্ছা !

হাসান আহমদ, ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতকে এক সাথে পর পর তিনটি বাচ্ছা জন্ম দিয়েছে একটি গৃহপালিত গাভী। ঘটনাটি আশ্চর্য্য জনক হলেও সত্য।  এমন সংবাদে এলাকার উৎসুক জনতা রোববার দিনভর ভিড় করে উপজেলার কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর গ্রামের নোমান আহমদের বাড়িতে। উপস্থিত বয়বৃদ্ধসহ এলাকার লোকজন এটি আজব ঘটনা বলে আখ্যায়িত করছেন। তাদের মতে একটি গাভি একটি বাচ্ছা জন্ম দিতে শুনেছেন। কিন্তু এক সাথে এভাবে তিনটি বাচ্ছা জনন্ম দেয়া এটি প্রথম তাদের চোখের সামনে দৃশ্যমান হলো। নিশ্চিত এটি আজব ঘটনা। এক সাথে জন্ম দেয়া তিনটি বাচ্ছার মধ্যে দুটি পুরুষ ও একটি মহিলা বাচ্ছা। গাভীর মালিক, নোমান আহমদ জানান, রোববার সকাল সাড়ে ১১টায় দিকে তার গৃহপালিত গাভী এক সাথে পর পর তিনটি বাচ্ছা জন্ম দিয়েছে। বাচ্ছাগুলো মোটা মোটি সুস্থ্য আছে বলে তিনি জানিয়েছেন। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ