বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৮ মার্চ ২০ ২০
৪:৫৪ অপরাহ্ণ

মাধবপুরে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

হবিগঞ্জের মাধবপুরে ফয়সাল মিয়া (২৮) ও গোবিন্দ শীল (২৩) নামে ২ মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ফয়সল মিয়া মাধবপুর উপজেলার গোয়াসনগর গ্রামের রোস্তম আলীর ছেলে এবং গোবিন্দ শীল একই উপজেলার জগদীশপুর গ্রামের সুশীল চন্দ্র শীল এর ছেলে। মঙ্গলবার বিকেলে উপজেলা নিবার্হী অফিসার নিবার্হী ম্যাজিস্ট্রেট তাসনূভা নাশতারান এ রায় প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ৩ টার দিকে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল মিয়া ও গোবিন্দ শীল নামে দুই মাদক ব্যবসায়ীকে ৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পুলিশ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ