শনিবার, এপ্রিল ১৮, ২০ ২৬
মো.শাহজাহান মিয়া,জগন্নাথপুর
১৭ এপ্রিল ২০ ২৬
৭:৫১ অপরাহ্ণ

শহীদ হাফিজ হ'ত্যা'র বিচার অবশ্যই করতে হবে-এমপি কয়ছর আহমেদ

পার্বত্য শান্তি চুক্তির প্রতিবাদে ১৯৯৮ সালের ১৫ এপ্রিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সারাদেশে অর্ধদিবস হরতাল পালিত হয়। এরই অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুরে হরতাল চলাকালে আওয়ামীলীগের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন জগন্নাথপুর উপজেলা যুবদলের সহ-সভাপতি শহীদ হাফিজুর রহমান হাফিজ।

এরমধ্যে শহীদ হাফিজ হত্যার ২৮ বছর পার হয়ে গেলেও এখনো বিচার হয়নি। গত বুধবার শহীদ হাফিজের ২৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পৌর শহরের ইকড়ছই মাদ্রাসা পয়েন্টে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি সদস্য সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, সুনামগঞ্জ জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন ও সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন। জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন ও পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লেবু, রাসেল বক্স, মোস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য রোকন মিয়া, আল আমিন, আব্দুল হক কামালী, উপজেলার কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ, পাটলি ইউনিয়ন যুবদলের সভাপতি সুলেমান মিয়া, মিরপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি খসরু মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিক মিয়া, সাধারণ সম্পাদক মামুন মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহুরুল খান, সাধারণ সম্পাদক সৈয়দ মিজান, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বিলাল মিয়া, তারেক মিয়া, আবুল হোসেন রাব্বি, পৌর যুবদলের সদস্য শাহাব উদ্দিন, রিপন গোপ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপি সদস্য আব্দুল মুকিত, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর উপজেলা বিএনপি প্রখম যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম-আহবায়ক আব্দুল মতিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুস সোবহান, যুগ্ম-আহবায়ক হাজী সুহেল আহমদ খান টুনু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপি সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, সানোয়ার হোসেন সুনু, আবুল লেইছ, উপজেলার কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিসুর রহমান তুতি, যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান কমরু, রাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী চান মিয়া, মিরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আখলুল করিম, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক লুৎফুর রহমান কামালী, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম-আহবায়ক আব্দুল মতিন, দিলু মিয়া, শামসুল ইসলাম, তকবুর মিয়া, পৌর বিএনপির সদস্য ফারুক আহমেদ, মঈন উদ্দিন, হাবিল মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির সহ জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদেক আহমেদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, এখন গনতান্ত্রিক ও আইনের সরকার দেশ পরিচালনা করছে। তাই শহীদ হাফিজ হত্যাকান্ডের তদন্ত নতুন করে হবে। যারা শহীদ হাফিজকে নির্মম ভাবে হত্যা করেছে তাদের বিচার অবশ্যই করতে হবে। শহীদ হাফিজ হত্যাকান্ডে জড়িত কেউ রেহাই পাবে না। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের ভাগ্য উন্নয়নে যে কর্মসুচি দিয়েছিলেন, তা ইতোমধ্য অনেকটা বাস্তবায়ন হচ্ছে। ফ্যামিলি কার্ড প্রদান, খাল বিল নদী নালা খনন ও কৃষকদের হাতে স্মার্ট কৃষি কার্ড তুলে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার সম্মানিত জনসাধারণ আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে মহান সংসদে পাঠিয়েছেন। এ জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় আপনাদের পরামর্শ নিয়ে অত্র অঞ্চলের উন্নয়ন করবো। সবাইকে নিয়ে জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সভায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর সদর মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজমল হোসাইন জামী। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও শহীদ হাফিজুর রহমান হাফিজের রূহের মাগফিরাত কামনা করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ