মঙ্গলবার, নভেম্বর ১০ , ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৩ এপ্রিল ২০ ২০
১২:০ ৪ পূর্বাহ্ণ

কর্মস্থলে অনুপস্থিত থাকায় এলজিইডির প্রকৌশলীকে কৈফিয়ত তলব

কুলাউড়া প্রতিনিধি:: করোনা পরিস্থিতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কৈফিয়ত তলব করেছে। 

(৯ এপ্রিল) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. আবদুর রশীদ মিয়া স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্যটি জানানো হয়।  

এলজিইডি ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২৪ মার্চ সরকারি ছুটি ঘোষণার পর উপজেলা প্রকৌশলী ইশতিয়াক হাসান ঢাকায় চলে যান। এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পাঠানো চিঠিতে বলা হয়, নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে সৃষ্ট দুর্যোগে সরকারঘোষিত ছুটিসহ অন্যান্য দিনে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থানসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করতে বলা হয়েছে। কিন্তু, উপজেলা প্রকৌশলী কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে করোনাভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধে স্থানীয়ভাবে নেওয়া সরকারি কর্মসূচী বিঘিœত হচ্ছে। চিঠিতে ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ৩ এর খ বিধি অনুযায়ী, তাঁর (উপজেলা প্রকৌশলী) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য কেন যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না তার সন্তোষজনক জবাব সাত কর্মদিবসের মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে দাখিল করতে বলা হয়। ইশতিয়াক হাসান ২০১৭ সালের ১ মার্চ কুলাউড়ায় যোগদান করেন।

এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করলে উপজেলা প্রকৌশলী ইশতিয়াক হাসান এ প্রতিবেদককে বলেন, ‘আমি কুলাউড়াতেই আছি। মোবাইল ফোনে সমস্যা ছিল। এ কারণে ওপরের কর্মকর্তারা ফোন দিয়ে পান নাই। সেট (মুঠোফোন) চেঞ্জ করেছি। এখন সব ঠিক হয়েছে। ভুল বোঝাবুঝি হয়েছে। চিঠি পেয়েছি। কৈফিয়তের জবাব দেব।’

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরী বলেছেন, উপজেলা প্রকৌশলী শনিবার সকালে ঢাকা থেকে কুলাউড়ায় পৌঁছান। অনুপস্থিত থাকার বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন। তাঁকে বাইরে না বেরিয়ে বাসায় থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এলজিইডির মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার এ প্রতিবেদককে বলেন, ‘অনুপস্থিত থাকায় ডিপার্টমেন্ট ব্যবস্থা নিয়েছে।’

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ