জাবেদ তালুকদার, নবীগঞ্জ ::
১২:০ ০ পূর্বাহ্ণ
আ.লীগের রাহেল, বিএনপির ছাবির, স্বতন্ত্র প্রার্থী সুমন
নবীগঞ্জ পৌর নির্বাচনে ৩ মেয়র প্রার্থীসহ ৫৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
জাবেদ তালুকদার, নবীগঞ্জ :: আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা। মেয়র পদে ২ দলের ২ জন ও স্বতন্ত্র ১ জনসহ মোট ৩ জন। ৯টি ওয়াডের্র কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আজ, ২০ডিসেম্বর (রোববার) পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সাদেকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দেবশ্রী দাশ পার্লি। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনিত প্রার্থী বতর্মান মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবির আহমেদ চৌধুরী, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল চৌধুরী রাহেল ও স্বতন্ত্র প্রার্থী নবীগঞ্জ মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন।
নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দেবশ্রী দাশ পার্লি জানান, মেয়র পদে ৩ ও কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী- ২য় ধাপে আগামী ১৬ জানুয়ারী নবীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।
নবীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৬শ ৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ১শ ৩৯ জন ও নারী ভোটার ৯ হাজার ৫শ ৬০ জন। মোট ১০টি ভোটকেন্দ্রে ৪৮ টি বুথে নবীগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ করা হবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সমকাল বিজ্ঞান বিতর্ক: সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি…
পৈতৃক সম্পত্তি নিয়ে এহসানুল ও তাজিনের অভি'যোগ অস্বীকার
জকিগঞ্জের আটগ্রামে বালাউটি ছাহেব বাড়ির ব্যবস্থাপনায় চক্ষু ক্যাম্প,…
সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ-ভারতের সম্প্রীতির মিলনমেলা, জকিগঞ্জে দুর্গাপ্রতিমা…
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ, নি'ষি'দ্ধ ছাত্রলীগ নেতা…
টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা…
সুবিধাব'ঞ্চি'ত মানুষের পাশে দাঁড়ানো মহৎ মানবিক দায়িত্ব: ব্যারিস্টার…
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত পর্ষদকে বিশ্বনাথ…
জুয়েলারী সমিতির নির্বাচনে বিজয়ী চৈতালী সংঘ ও সনাতন…
শেফ দিবসের আলোচনা সভায় সিসিক প্রশাসক
সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ