মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২ এপ্রিল ২০ ২২
৯:৪০ অপরাহ্ণ

আজকের মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের কান্ডারী: মিলাদ গাজী এমপি
হবিগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন,আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের কান্ডারী। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়তে হবে। নবীগঞ্জের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন,লেখাপড়ার সাথে সাথে প্রতিটি শিক্ষার্থীকে নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে।জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তিতে এগিয়ে চলেছে। আধুনিক এই বাংলাদেশে তথ্য প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই। পাশাপাশি সমাজকে মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন প্রকার অপকর্ম এবং জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে হবে। সর্বপোরি নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। আজ ২ এপ্রিল শনিবার সকালে নবীগঞ্জের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি এড. মোঃ আবুল ফজল'র সভাপতিত্বে সহকারী অধ্যাপক শাহীন আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল মুনিম চৌধুরী, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান,মোঃ সুহুল আমিন। এসময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ কর্মকর্তা কর্মচারীবৃন্দ, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ