বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ (মৌলভীবাজার)
২৩ এপ্রিল ২০ ২৬
৬:০ ১ অপরাহ্ণ

কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদারের প্রয়া'ণ, রাষ্ট্রীয় মর্যাদায় দা'ফন সম্পন্ন

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার রামপাশা গ্রামের তরফদার বাড়ি নিবাসী সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার (আকলাব) (৭০) চিকিৎসাধীন অবস্থায় মা'রা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিন টায় সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃ'ত্যু'কালে তিনি স্ত্রী পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুর আড়াই টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও কমলগঞ্জ থানার এসআই বিক্রমের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদারের মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শণ করেন।

এ সময় কমলগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান,কমলগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আরশাদ আলী,বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা আব্দল মুনিম তরফদারের বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান।

পরে বিকাল সাড়ে তিন টায় রামপাশাস্থ ঈদগা মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পুর্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,কমলগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ