৩:১৪ অপরাহ্ণ
ফাইল ছবি
জকিগঞ্জে যুবদল নেতা এনাম চিশতী মা’দ’ক মা.’ম’লায় গ্রে’ফ’তার
জকিগঞ্জে মা’দ’ক মা’’মলায় স্থানীয় যুবদল নেতা খাজা এনামুল হাসান চিশতী (৪৩) কে গ্রে’ফ’তার করেছে পুলিশ। তিনি বারঠাকুরী ইউনিয়নের সোনাসার গ্রামের মৃত নূর আহমদ চিশতীর পুত্র এবং এলাকায় যুবদল নেতা হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২ নভেম্বর) গভীর রাতে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভি’যানে এনাম চিশতীকে তার বাসার পাশের একটি অফিস কক্ষ থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, এনাম চিশতীর বি’রু’দ্ধে পূর্বে দায়ের করা একটি মাদক মা’ম’লা রয়েছে, জকিগঞ্জ থানার মামলা নং ০৪, তারিখ ০৭/০৯/২০২৫, ধারা ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিল ১০ (ক)/৪১ ওই মা’ম’লাতেই তাকে এবার গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদ’ক’বি’রোধী অভি’যান নিয়মিতভাবে চলছে। পূর্বের মা’ম’লার ভিত্তিতেই খাজা এনামুল হাসান চিশতীকে গ্রেফ’তা’র করা হয়েছে।
তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।” স্থানীয় সূত্রে জানা যায়, এনাম চিশতী দীর্ঘদিন ধরে এলাকায় যুবদল ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত এবং সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তবে তার বি’রু’দ্ধে আগে থেকেই মাদক সংশ্লিষ্ট নানা অভিযোগ ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।