১০ :৫০ অপরাহ্ণ
কমলগঞ্জে বন্যাদূর্গত শতাধিক পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বন্যাদূর্গত শতাধিক অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত যুক্তরাজ্য প্রবাসী কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আমির হোসেন এর পুত্র আজমল হোসেন রাজনের অর্থায়নে ও কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলার মাধবপুর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের শতাধিক অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা,শাব্বির এলাহী,আসহাবুজ্জামান শাওন, সালাহউদ্দিন শুভ, আশরাফ সিদ্দিকী পারভেজ, মুমিন ইসলাম ও জাহেদ আহমদ প্রমুখ। আজমল হোসেন রাজন বলেন, ‘বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
আমি সামান্য অর্থ দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতেও এ ধরনের সহযোগিতা আমার অব্যাহত থাকবে।’ উল্লেখ্য- গত ৪ দিনের টানা বর্ষন ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর সাত টি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে।
বন্যায় উপজেলার ১৪৫টি গ্রাম প্লাবিত হয়েছে এবং লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। আকস্মিক বন্যায় চরম দুর্ভোগে রয়েছেন বন্যা কবলিত এলাকার মানুষজন।
এখনও কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের অনেক গ্রামের মানুষজন পানিবন্দি অবস্থায় রয়েছে।