১২:২০ পূর্বাহ্ণ
কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল
মৌলভীবাজারের কমলগঞ্জে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির পরিচিতি সভা, সাংবাদিক সম্মাননা প্রদান এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে (২৮ ফেব্রুয়ারি) কমলগঞ্জ উপজেলা বিআরডিবি হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ-এর সভাপতিত্বে এবং সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা ইউসিসিএ লি. সভাপতি মো. ছরওয়ার শোকরানা, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি, পিন্টু দেবনাথ ও কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম প্রমূখ।
অনুষ্ঠানে ২য় পর্বে কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন ও সাবেক রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক,কমলগঞ্জ প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি ও রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি পিন্টু দেবনাথ,কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক আহমেদুজ্জামান আলম এবং কমলগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ আহমদ এই ৪ জন কমলগঞ্জ প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. মোনায়েম খান। সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। কমলগঞ্জের উন্নয়ন, সম্ভাবনা ও জনদুর্ভোগের কথা তুলে ধরতে রিপোর্টার্স ইউনিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই সংগঠনটি উপজেলার সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরে অনুষ্ঠানের সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সাংবাদিক ও সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে ইফতার সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।