শনিবার, জুন ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২ মে ২০ ২০
৩:৪০ পূর্বাহ্ণ

সিলেট এইড’র ত্রান সামগ্রী আত্মসাতের অভিযোগ

বিশ্ব মহামারী করোনার কারনে সারা বিশ্বের মানুষ আজ গৃহবন্দী সেই ভয়াল দুর্যোগ এখন বাংলাদেশের উপর দিয়ে চলছে তাই এই দুর্যোগ পুর্ন মূহুর্তে বাংলাদেশে বিভিন্ন সামাজিক প্রতিষ্টান ও ব্যক্তি উদ্যগে সবাই সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে যার যা সাধ্য মতে ঘর বন্দী অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে।
তারি ধারাবাহিকতায় সিলেট এইড বিশ্বনাথে বিভিন্ন ইউনিয়নে তাদের অনুদানের খাদ্য সামগ্রী ভাগ করে বন্টন করার দায়িত্বে কিছু মানুষ কে দেয়। দৌলতপুর ইউনিয়নের সিংগের কাছ এলাকার ১নং ওয়ার্ডের দায়িত্বে পান লন্ডন প্রবাসী নোয়াগাঁও গ্রামের আব্দুল নূর তিনি অনুদানের ৬০ প্যাগেট তাহার ভাগিনা ইরশাদ আলী ও এওয়ার আলী এবং ভাতিজা রাজু আহমেদ কে দিয়ে তাহার বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে এনে তিনি ব্যগের মধ্যে থাকা সিলেট এইড এর নাম পরিবর্তন করে পেলেন এবং নিজের ব্যক্তি গত অনুদান বলে চালিয়েদেন। এবং অনুদানের ৬০ টি ব্যগের মধ্যে তিনি ৪০ টি বিতরন করেন। এবং ২০ টি ব্যগ তিনি আত্মসাত করেন ! আর এই প্রতিটি ব্যগের সাথে ছিলো ৫ লিটার করে তৈল, কিন্তূ তিনি যে ৪০ টি ব্যগ বিতরন করেন সেই ৪০টি ব্যগের ৫ লিটারি তৈলের বোতল খুলে তিনি ৩লিটার করে রেখে দেন এবং দুই লিটার করে তিনি বিতরন করেন।
হিসাবে দেখা যায় তিনি সর্ব মোট ২২০ লিটার তৈল এবং ২০ টি অনোদানের প্যগেট নিজে রেখে দেন। এলাকার মানুষ যখন নিউজে দেখে ৬০টি ব্যগ অনুদানের এসেছিলো এবং পাঁচ লিটার করে তৈল ছিলো তখন সবাই মাতা মাতি শুরু করে এবং গ্রামের ইরান মেম্বার ও বিএনপি নেতা আরব খানের সাথে কথা বলে তারা বিশ্বনাথ সিলেট এইড এর সাথে জড়িত ছাত্র নেতা খালেদের সাথে যোগাযোগ করেন এবং খালেদ এই বিষয় টা তদন্ত করার জন্য এক জন সাংবাদিক পাঠায় এবং সাংবাদিক এসে বিষয়টি তদন্ত করে সব কিছু সত্য বলে জানায়, এই দুর্যোগ এর সময় এরকম একটি ঘটনায় এলাকার মানুষ হত ভাগ ।
মালা মাল আত্বসাতের কথা জনমনে জানা জানি হলে বিষয়টি সরেজমিনে তদন্ত করেন সাংবাদিক আহমদ আলী হিরন, তদন্তে বিষয়টি প্রমাণিত হয় অনেক কে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি সত্য বলে সবাই বলেন। এরপর থেকে আত্বসাৎ কারি আব্দুর নুর সাংবাদিক আহমদ আলী হিরন কে সংবাদ টি প্রকাশ না করার জন্য তিনি এবং তার বাহিনীর মাধ্যমে প্রথমে অনুরোধ করেন, সে রাজি না হওয়ায় তাকে না না রকম হুমকি দামকি ও ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন, এ ব্যাপারে সাংবাদিক হিরের কাছে ভিডিও ফুটেজ সহ গ্রামের মালামাল কম পাওয়া ব্যক্তিদের বক্তব্য রেকর্ড রয়েছে এখনও গ্রামে এসে সরেজমিনে তদন্ত করলে বিষয়টি সত্যতা মিলবে। তাই সুনাম ধন্য সমাজসেবা মূলক সংগঠন সিলেট এইড এর সম্মানিত দায়িত্ব শীলদের কাছে হত দরিদ্র বঞ্চিত মানুষের আবেদন আব্দুর নুর এর মতো অসৎ মানুষ দিয়ে মালা মাল ,বন্টন করে আপনাদের
সুনামধন্য প্রতিষ্ঠানের কলংক লেপন বা ঐতিহ্য নষ্ট করবেন না, আমাদের দাবি আগামীতে সিলেট এইড’র সম্মানিত দায়িত্বশীল যে কারো উপস্থিতিতে বন্টন করবেন, পাশাপাশি এ ও অনুরোধ করছি আব্দুন নুর সাহেবের অসৎ আত্বসাত মুলক কর্মকান্ডের জন্য আমাদের এলাকার অসহায় মানুষদেরকে আপনাদের সাহায্য থেকে বঞ্চিত করবেন না।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ