সোমবার, অক্টোবর ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২ ফেব্রুয়ারী ২০ ২২
১০ :২২ অপরাহ্ণ

হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মিলাদ গাজী এমপির ব্যক্তিগত সহকারী হলেন যীশু আচার্য্য

জাতীয় প্রয়াত জননেতা মরহুম দেওয়ান ফরিদ গাজীর পুত্র হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির ব্যক্তিগত সহকারী পিএ হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের বিশিষ্ট সাংবাদিক, সংগঠক, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক কর্মী যীশু আচার্য্য।

গত ১ ফ্রেব্রুয়ারী বিকালে এ সংক্রান্ত চিঠি মিলাদ গাজী এমপির কাছ থেকে পেয়েছেন বলে জানিয়েছেন যীশু আচার্য্য। এ ব্যাপারে যীশু আচার্য্য বলেন, নবীগঞ্জ বাহুবলের উন্নয়নের রুপকার গরীব অসহায় মানুষের একমাত্র ভরসা , মাটি মানুষের উন্নয়নই যার একমাত্র নেশা এরকম সত্যিকারের সাদা মনের মানুষ ও মানবতার ফেরিওয়ালা খ্যাত হবিগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেয়ে আমি খুব আনন্দিত। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ