৪:৩৬ অপরাহ্ণ
দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বঙ্গবন্ধু সংগ্রাম করেছেন: মিলাদ গাজী এমপি
হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন,বাঙালির মহাজাগরণের পথিকৃৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অকুতোভয়। তিনি অন্যায়ের কাছে কখনও মাথা নত করেননি। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ছিল- বাঙালির অর্থনৈতিক মুক্তি, বাঙালির শোষণ-বঞ্চনা থেকে মুক্তি। জনগণের অধিকার আদায়ে বঙ্গবন্ধু ছিলেন আপসহীন। তিনি সারাটা জীবন সংগ্রাম করেছেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে।
বুধবার ১৬ মার্চ নবীগঞ্জ সিএনজি অটোরিকশা ইউনিয়ন ১৭৭৯ নবীগঞ্জ হাসপাতাল স্ট্যান্ডের অভিষেক অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা শ্রমিক ইউনিয়ন তোহিদুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রানা দেব'র পরিচালনায় প্রধান অতিথি'র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন,নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক অনু আহমেদ, কাশেম আলী, ফখরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন আল আমিন চৌধুরী,এনাম মিয়া,হামজা চৌধুরী,জাহাঙ্গীর মিয়া, পালন মিয়া,মিজান চৌধুরী, রুনু মিয়া,মলয় বৈদ্য, দুলাল মিয়া,জাবেদ চৌধুরী, রশিদ মিয়া সহ প্রমুখ।