১১:২৭ অপরাহ্ণ
ফলোআপ :
কমলগঞ্জে ধ'.র্ষ.ণে ব্যর্থ হয়েই পূর্নিমাকে গলা কে'.টে খু'.ন করেছিল ঘা'.ত.ক দিবস রেংগট
মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানের সেকশন থেকে পূর্ণিমা রেলী নামের এক শিশুর গলা ও হাতের কবজি কাটা লাশ উদ্বারের ১৬ দিনের মাথায় খুনি দিবস রেংগট (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদ এর শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শমশেরনগর ইউনিয়নের নারায়ণ টিলা থেকে খুনি দিবস রেংগটকে আটক করা হয়।
স্কুলছাত্রী পূর্নিমা রেলির হত্যাকারীকে দিবস রেংগট নারায়ণ টিলার চা শ্রমিক লাছনা রেংগটের ছেলে।
উল্লেখ্য গত (৫ ফেব্রুয়ারি) বুধবার বিকেলে শমসেরনগর চা বাগানের ৬ নম্বর টিলার চা শ্রমিক আপারাও রেলীর মেয়ে পূর্নিমা গরু খুঁজতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি পরেরদিন বৃহস্পতিবার সকালে শমশেরনগর চা বাগানের ক্যামেলিয়া হাসপাতালের পাশের ১১ নম্বর সেকশনের দু‘টি টিলার মাঝ থেকে পুর্নিমার খালা বৃষ্টি রেলীসহ অন্য মহিলা তার লাশ পড়ে থাকতে দেখে এলাকায় খবর দিলে পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছিল।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো: মোস্তাফিজ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ দিন পর নারায়ণ টিলায় অভিযান পূর্নিমার খুনি দিবস রেংগট নামের এক যুবক কে আটক করে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।