জাবেদ তালুকদার, নবীগঞ্জ ::
১১:২৭ অপরাহ্ণ
নবীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত: আহত ২
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ থানাধীন সৈয়দপুর বাজারে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সালমান আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সালমান আহমদ উপজেলার নিয়ামতপুর গ্রামের বাহার উদ্দিনের পুত্র। এ ঘটনায় নিয়ামতপুর গ্রামের কেলেশ উদ্দিনের পুত্র দেলোয়ার (৩০) ও পিটুয়া গ্রামের আব্দুল হান্নানের পুত্র মুজিবুর রহমান (৩২) কে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি হাইওয়ে থানায় আটকে রাখা হলেও ড্রাইভার-হেলপার পালিয়ে গেছে।
জানা যায়, বুধবার দিবাগত রাত ১২ টার দিকে সিলেটগামী ঢাকা মেট্রো (ট-১৫-২৬৭৭) ট্রাক ও আউশকান্দিগামী ঢাকা মেট্রো (হ-৫২-১৭৯২) মোটরসাইকেলটি সৈয়দপুর বাজারে পৌছামাত্র ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং সালমান আহমেদ (২২) কে সিলেট মা-মনি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ নবীর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত মোটরসনাইকেল ও ট্রাকটি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ড্রাইভার-হেলপার কাউকেই আটক করা সম্ভব হয়নি। তারা পালিয়ে গেছে। কতৃপক্ষের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
বিশ্বজয়ী কোরআনের পাখিকে সংবর্ধনা দিচ্ছে সিলেট জেলা ও…
শাল্লায় যুবকের রহস্যময় মৃ*ত্যুতে প্রধান দুজনকে আ'সামী করে…
পুসাগের নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত
অসুস্থ বিএনপি নেতা মজনুকে দেখতে বাসায় জুরেজ আব্দুল্লাহ…
সিলেটস্থ দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত
বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময়…
যুবনেতা মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
সিলেট স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে "ডেঙ্গু ও মশা নিধন…
সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন
ফেসবুকে পোস্ট দেওয়ার পরই শাল্লায় হিন্দু যুবকের মৃ*ত্যু
জকিগঞ্জে উত্তরকুল ডা'কা'তির ঘটনায় একজন গ্রেফ'তার
হার না মানা জীবনের গল্প: তিন বিশেষ সন্তানকে…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ