শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২১ জুলাই ২০ ২২
১১:৩৩ অপরাহ্ণ

সিলেটে বন্যা কবলিত এলাকায় আইএফএসডি ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ

সিলেটে দুই দফা বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে হয়ে পড়ে। পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে প্লাবতি হয় গ্রাম থেকে শুরু করে শহর । এমনকি জনবিচ্ছিন্ন হয়ে পড়ে বেশিরভাগ এলাকা। এমন অবস্থায় বন্যার্তদের সহায়তায় পুরো দেশের মানুষের সঙ্গে এগিয়ে আসে সামাজিক সংগঠন আইএফএসডি ফাউন্ডেশন।

সংগঠনটি সম্প্রতি সিলেট বিভাগের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় হাজারের অধিক মানুষের মধ্যে কাপড় বিতরণ করেছে। আইএফএসডি ফাউন্ডেশনের ইনোভেটিভ প্রোজেক্ট " স্যাকেন্ড হ্যান্ড হ্যাপিনেস " এর ব্যবস্থাপনায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ও মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে অসহায় মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় কাপড় বিতরণ করা হয়। এই বস্ত্র বিতরণে স্থানীয় গ্রামবাসীর মধ্যে স্বস্থির হাসি লক্ষ্য করা যায় ।

এ ছাড়াও সবাই এই উদ্যোগকে সময় উপযোগী ও প্রয়োজনীয় বলে উচ্ছ্বাস প্রকাশ করে। প্রসঙ্গত আইএফএসডি ফাউন্ডেশনের স্যাকেন্ড হ্যান্ড হ্যাপিনেস প্রোজেক্টেটি পরিচালিত হয় সমাজের স্বচ্ছল মানুষের অব্যবহিত জিনিসপত্র ডোনেশনের মাধ্যমে,তবে এই সকল ডোনেশন গ্রহন করে কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে বিতরণ উপযোগী করে তুলে স্যাকেন্ড হ্যান্ড হ্যাপিনেস টিম।

উক্ত বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন স্যাকেন্ড হ্যান্ড হ্যাপিনেস প্রোজেক্ট সিলেট টিম বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনায় ছিলেন চৌধুরী জান্নাত রাখি, তুহিন আহমদ, মাহফুজ, সাকের, সাকিব সহ আরও অনেকে। বিশেষ করে বস্ত্র বিতরণ কার্যক্রম ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আইএফএসডি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোঃ মেহেদী হাসান ও ট্রেজারার ইজাজুল হক ইফেন্দী। এছাড়াও এতে সহায়তা করেছেন রাশেদুল ইসলাম ইফতি, মাহমুদুল হাসান রোহান, নাঈমসহ আরও অনেকে। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ