বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
২২ এপ্রিল ২০ ২৬
৭:৪৯ অপরাহ্ণ

জকিগঞ্জে বালাউট ছাহেব বাড়ীতে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

সিলেটের জকিগঞ্জে জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে বালাউট ছাহেব বাড়ীতে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জকিগঞ্জ উপজেলার কাজলার ইউনিয়নের রতনগঞ্জস্থ বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

আল্লামা বালাউটি ছাহেব বাড়ির উদ্যোগে এবং সেবা ফাউন্ডেশন, বিয়ানীবাজার-এর সার্বিক সহযোগিতায় জকিগঞ্জের বিভিন্ন এলাকায় মোট ৬টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়। পাশাপাশি সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাউট দারুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা মাহবুবুর রহমান জাদায়ে বালাউটি। উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশন, বিয়ানীবাজার-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামাল আহমদ, সেক্রেটারি মো. আনিসুর রহমান, মাওলানা মাশুকুর রহমান মারুফ বালাউটি, ইতালি প্রবাসী শামীম আহমদ লুকুন, সেলাই প্রশিক্ষক ও আলোর দিশারী ইসলামী যুব সংঘটনের প্রতিষ্ঠাতা ছাদেক আহমদ তালুকদার, কাজলার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রশিদ বাহাদুর, দুবাই প্রবাসী সুজেল আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, উপজেলা প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ হোসেন আইমান, মাওলানা আব্দুল হালিম, প্রবাসী নেতা সুলাইমান আহমদ, হাফিজ জসিম উদ্দিন, হাফিজ আনসার আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের স্বাবলম্বী করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা সেবা ফাউন্ডেশন, বিয়ানীবাজার-এর উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ