১০ :০ ৮ অপরাহ্ণ
মিনিবাস ও কোষ্টার মালিক গ্রুপের সাধারণ সভা
সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর-রামপাশা-বৈরাগী -টুকের বাজার মিনিবাস ও কোস্টার মালিক সমিতির বিশেষ জরুরি সাধারণ সভা ও মালিক সমিতির সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে রশিদপুরস্হ মা-মণি কমিউনিটি সেন্টারে আয়োজিত বিশেষ জরুরি সাধারণ সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর- সিলেট- সুনামগঞ্জ এবং সিলেট- বিশ্বনাথ- রামপাশা মিনিবাস ও কোষ্টার মালিক গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী ফারুক মিয়া।
গ্রুপের সেক্রেটারি নজরুল ইসলাম মনিরের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জগন্নাথপুর- সিলেট- সুনামগঞ্জ এবং সিলেট- বিশ্বনাথ- রামপাশা মিনিবাস ও কোষ্টার মালিক গ্রুপের সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী সুমন পারভেজ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালিক গ্রুপের সদস্য সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল,মালিক গ্রপের সদস্য আব্দুল বাসিত, ছরওয়ার হোসেন, নিজাম উদ্দিন,রাইসুল ইসলাম রাশেদ,মিলন পুরকায়স্থ, শামীম আহমদ,হরমুজ আলী মাষ্টার, মজনু মিয়া, তৌফিক আহমদ,হাবিব হোসেন,সুমন মিয়া,সুলতান আহমদ, আবু তাহের,কার্যনির্বাহী কমিটির সদস্য আছাব আলী,সেলিম আহমদ, শামীম আহমদ, শ্রমিকনেতা মনির মিয়া, আবুল মিয়া, শ্রমিক শাখার সভাপতি ছনু মিয়া,সহ সভাপতি আব্দুশ শহীদ, সম্পাদক ইরন মিয়া,সহ সম্পাদক জুবেল আহমদ প্রমুখ। সভায় মালিকগনের মতামতের ভিত্তিতে চেয়ারম্যানের শূন্যপদে সুমন পারভেজ চৌধুরীকে গ্রুপের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। সভায় বক্তারা বলেন,মরহুম সুহেল আহমদ চৌধুরী ছিলেন একজন শ্রমিকবান্ধব পরিবহন মালিক। যিনি সব সময় মালিক শ্রমিকের কল্যানে কাজ করেছেন। যিনি যেমন ছিলেন জনদরদী তেমন ছিলেন বন্ধুবৎসল তাই সহজেই পরিবহন মালিক, শ্রমিকরা তাদের সুখ দুঃখের কথা শেয়ার করতে পারতেন। তার রেখে যাওয়া শ্রমনীতি ও আদর্শ বাস্তবায়নে সকল মালিক শ্রমিকদের কাজ করতে হবে। সভাশেষে জগন্নাথপুর- সিলেট- সুনামগঞ্জ এবং সিলেট- বিশ্বনাথ- রামপাশা মিনিবাস ও কোষ্টার মালিক গ্রুপের সাবেক চেয়ারম্যান মরহুম সুহেল আহমদ চৌধুরী স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন রশিদপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল গফফার। দোয়া মাহফিলে জগন্নাথপুর- সিলেট- সুনামগঞ্জ এবং সিলেট- বিশ্বনাথ- রামপাশা মিনিবাস ও কোষ্টার মালিক গ্রুপের মালিক শ্রমিকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।