বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ (মৌলভীবাজার)
২৩ এপ্রিল ২০ ২৬
১:৪১ অপরাহ্ণ

কমলগঞ্জে উদ্বোধনের মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

আজ থেকে শুরু হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ সারাদেশের ন্যায় নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে সপ্তাহটির উদ্বোধন করা হয়েছে। এবছর জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ’।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আসাদুজ্জামান।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সেনেটারি ইন্সপেক্টর দুলাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক বাবর, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমূখ।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভূঁইয়া জানান জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। উদ্বোধন ছাড়া পুষ্টি খাতে বাংলাদেশ সরকারের সাফল্য ও চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় নির্ধারণ ও শিশু পুষ্টি,ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার ও পুষ্টিকর খাবার বিতরণ, মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবারসহ প্রবীণ পুষ্টির বিভিন্ন আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ