বুধবার, মে ২৭, ২০ ২৬
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
৪ মার্চ ২০ ২৪
৭:৪৬ অপরাহ্ণ

কমলগঞ্জে দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার দুপরে কমলগঞ্জ প্রেসক্লাব হলরুমে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

এ সময় স্বাগত বক্তব্য প্রদান করেন দেশ রূপান্তর পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়। কেক কাটায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি সমাজ সেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল,কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ,কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়,সহ-সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ,সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্চয়, সাজিদুর রহমান সাজু,আসহাবুজ্জামান শাওন,সোহেল রানা,আহমেদুজ্জামান আলম, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি ,সাদিকুর রহমান সামু, আশরাফ সিদ্দিক পারভেস আহমেদ, রাজন আহমেদ ও অর্জন দেব নিদু প্রমূখ।

কেক কাটার পর দেশ রূপান্তরের সফলতা কামনা করে বক্তব্য দেন অতিথিরা। এ সময় অতিথিরা বলেন, দেশ রূপান্তরের মূল স্লোগান হচ্ছে ‘দায়িত্বশীলদের দৈনিক’।

এ স্লোগানের মতোই দেশ রূপান্তর পত্রিকা দায়িত্বশীল ভূমিকা রাখছে। ইতিমধ্যেই দৈনিক দেশ রূপান্তর পত্রিকা পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। পাঁচ বছরে দেশ রূপান্তর এগিয়েছে বহুদূর এবং আরো এগিয়ে যাবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ