১:৪৪ পূর্বাহ্ণ
নবীগঞ্জে স্বাস্থবিধি না মানায় ৫ জনকে অর্থদন্ড
করোনাভাইরাসের সংক্রমণ রোধে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সচেতনতামূলক প্রচারণা ও অভিযান অব্যাহত রয়েছে। আজ সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার কাজিরবাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন করোনা প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট ও বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
এসময় মাস্ক পরিধান না করায় এবং স্বাস্থবিধি না মানায় ৫ জনকে ৬হাজার ৬শত টাকা অর্থদন্ড করেন তিনি। জানা যায়, আজ সোমবার বিকাল ৪টার দিকে কাজিরবাজার এলাকার বিভিন্নস্থানে মাইক ও লিফলেট হাতে নিয়ে সচেতনামূলক প্রচারণা করেন এবং বিনামূল্যে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।
এসময় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থবিধি না মানায় মোবাইল কোর্ট এর মাধ্যমে ৫ জনকে ৬হাজার ৬শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সকলকে স্বাস্থবিধি মেনে চলাফেরা করতে ও বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য আহŸান করেন তিনি । মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। নবীগঞ্জ থানার একদল পুলিশ উক্ত অভিযানের প্রসিকিউশনে সহায়তা করেন।