বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০ ২০
১:২০ অপরাহ্ণ

প্রতি বুধবার নবীগঞ্জে ইউএনও অফিসে গণশুনানি

জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ:: সপ্তাহের প্রতি বুধবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে। সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশনা মতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন এ উপজেলায় প্রতি বুধবার গণশুনানি'র উদ্যোগ নিয়েছেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন এ প্রতিবেদককে জানান, দূর দূরান্ত থেকে অনেকেই উপজেলায় এসে ইউএনও'র দেখা না পেয়ে (অন্যত্র নির্ধারিত প্রোগ্রাম থাকায়) ফিরে যেতে বাধ্য হন বা অপেক্ষায় থাকেন। এ কষ্ট লাঘবে সপ্তাহের প্রতি বুধবার জনগণের বিভিন্ন সমস্যা, অভিযোগ শোনা ও তাৎক্ষণিক সমাধানে সরকারের এ নির্দেশনা পালন করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ