মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৬ ফেব্রুয়ারী ২০ ২৫
৭:১৩ অপরাহ্ণ

মৌলভীবাজারে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা শীর্ষক সভা অনুষ্টিত

মৌলভীবাজারে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ( ভারপ্রাপ্ত) বুলবুল আহমেদ ।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি করতে হবে। মানুষ যাতে গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে সেজন্য ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে।

সংশ্লিষ্টদের এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, দেশের উচ্চ আদালতে মামলার চাপ কমানোর লক্ষ্যে ও বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ ও দ্রুত এবং অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিশ্চিত করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকার এর আর্থিক সহযোগিতায় এবং ইউএনডিপির কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত ‘‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ -৩য় পর্যায় প্রকল্প”। এ প্রকল্প বাস্তবায়ন হলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম চলছে। এই প্রকল্পের সুনির্দিষ্ট একটি উদ্দেশ্য হলো স্থানীয়ভাবে সহজে, কম খরচে, দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি করা এবং অন্যায়ের প্রতিকার লাভের জন্য তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষত নারীদের সক্ষমতা বৃদ্ধি করা সভায় গত জুলাই-ডিসেম্বর‘২০২৪ ইং মাসের গ্রাম আদালত প্রকল্পের অগ্রগতি, গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জসমূহ, সুপারিশ তুলে ধরা হয় এবং আগামী ছয় মাসের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারগণ ও সহকারি কমিশনার স্থানীয় সরকারগণ। গ্রাম আদালত প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার, উপজেলা সমন্বয়কারি ও ৬৭ টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি কাম-কম্পিউটার অপারেটরগণ /ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণও সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ প্রকল্প স্থানীয়ভাবে সহজে, কম খরচে, দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি করা এবং অন্যায়ের প্রতিকার লাভের লক্ষ্যে তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিশেষত: নারী ও পিছিয়ে পড়া মানুষদের ন্যায় বিচার প্রাপ্তির জন্য কাজ করছে। প্রকল্পটি বর্তমানে এর ৩য় পর্যায়ে দেশের ৮টি বিভাগের ৬১ জেলার (পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলা ব্যতিত) ৪৬৮ উপজেলার ৪,৪৫৩ টি ইউনিয়নে গ্রামীণ জনগণের কাছে সেবা পৌঁছে দেয়ার জন্য কাজ করছে। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ