বুধবার, মে ২৭, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি::
১৫ আগস্ট ২০ ২৪
১১:৩৭ অপরাহ্ণ

জগন্নাথপুরে জাতীয় শোক দিবস পালিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৯ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আ.লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন এবং দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, আনহার মিয়া, সাবেক যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সাবেক সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাবেক দপ্তর সম্পাদক সাদেক আলী, সাবেক সহ-সম্পাদক মাসুম আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক বিজন কুমার দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হক, উপজেলা আ.লীগ নেতা আকমল খান, আফু মিয়া, আবদুল জলিল ময়না, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত প্রমূখ।

এতে উপজেলা আ.লীগ ও বিভিন্ন ইউনিয়ন আ.লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ