জাবেদ তালুকদার, নবীগঞ্জ
১:১৬ পূর্বাহ্ণ
জেলার শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক দারুল হিকমাহ'র মুফতি শফিকুল ইসলাম
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে হবিগঞ্জ জেলা শিক্ষা অফিস শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুরস্থ দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি শফিকুল ইসলাম। গত ২৫ মে (বুধবার) জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রেরিত ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিচারক প্যানেল শিক্ষকতার অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও কর্তৃপক্ষের সাথে সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা-ব্যক্তিত্ব, সততা ও সুনাম, শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার, সৃজনশীল প্রকাশনা, গুনগত মানের শিক্ষায় উদ্ভাবনী/সৃজনশীল উদ্যোগ ও উত্তম চর্চার নিদর্শন, কমিটির কাজে দক্ষ ও আর্থিক শৃঙ্খলা এসব মানদ- অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস যাচাই-বাছাই করে 'শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক' ঘোষণা করেছেন।
উল্লেখ্য, মুফতি শফিকুল ইসলাম ২০১৪ সালে দারুল হিকমাহ মাদ্রাসায় যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি অত্যন্ত সুশৃংখল ও সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। মুফতি শফিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় অত্র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকরা আনন্দিত।
জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন- শিক্ষা অফিসের এ স্বীকৃতি আমার একার নয়। এ অর্জন শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী এবং পরিচালনা পরিষদসহ এলাকাবাসীর। তিনি বলেন, এ স্বীকৃতি আমাকে অনুপ্রাণিত করেছে। আশাকরি, এর ইতিবাচক ফলাফল শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে। তিনি আরও বলেন, একজন শিক্ষকের মূল দায়িত্ব শুধু টেক্সট বই পড়ানো নয়, টেক্সট বইয়ের মধ্য দিয়ে প্রকৃত জীবন বই অনুধাবনের উপযোগী করে গড়ে তোলা একজন শিক্ষকের মহান দায়িত্ব। শিক্ষা অফিস যেসব বিষয়কে সামনে রেখে মার্কিং করেছেন, আমার বিশ্বাস সোনার বাংলায় সোনার মানুষ গড়তে এসব বিষয় শিক্ষাক্ষেত্রে কাংখিত ফলাফল বয়ে আনবে। পরিশেষে তিনি অধ্যক্ষ, পরিচালনা কমিটি, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস নির্বাচক প্যানেলেরকাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
ঈদ সামনে রেখে জকিগঞ্জ সীমান্তে ভা'রতীয় গরুর ‘হেল্লুছ’…
শি'শু ফাহিমার বাসায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হ.'ত্যা মাম'লায় ঘা'.তক স্বামী আ'টক
জগন্নাথপুরে জমে উঠেছে কো'রবানির প'শুর হাট
জকিগঞ্জে কো.'রবা'নির প.'শু জ.'বাই, চামড়া সংরক্ষণ ও লবণ…
অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে…
আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির নতুন কমিটি…
বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পুরষ্কার বিতরণ
পথ'রোধ,হু'মকি ও মা'নসিক নি'র্যা'তন: কমলগঞ্জে মৃ.'ত্যুর কাছে হার…
ওসমানীনগরে হ'.ত্যাকা-কে কেন্দ্র করে ৬ পরিবারের বাড়িতে অ'গ্নি'সংযোগ-লু'টপা'টের…
আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী
ঈদকে সামনে রেখে জকিগঞ্জে আইন শৃঙ্খ'লা কমিটির কড়া'কড়ি…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ