মঙ্গলবার, মার্চ ৩১, ২০ ২৬
রাজেশ ভৌমিক, মৌলভীবাজার::
২৯ মার্চ ২০ ২৬
৬:৫১ অপরাহ্ণ

অবৈ'ধ তেল মজুত রোধে শ্রীমঙ্গলে কঠোর নজরদারি, বিজিবির কড়া পাহারা

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জ্বালানি তেলের অবৈ'ধ মজুত প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে উপজেলার তিনটি তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, গত ২৫ মার্চ থেকে শ্রীমঙ্গলের পদ্মা, মেঘনা ও যমুনা তেলের ডিপোতে শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন। প্রতিটি ডিপোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা নিয়োজিত রয়েছেন। রবিবার (২৯ মার্চ) সকালে ডিপোগুলো পরিদর্শন করেন শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়ন বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

তিনি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এর আগে, গত ২৮ মার্চ দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জ্বালানি তেলের পাচাররোধে গঠিত উপজেলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল তেল ডিপো ও ফিলিং স্টেশন প্রতিনিধিসহ ভিজিল্যান্স কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, তেলের স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় উপজেলাবাসীকে জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধ, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিটি ডিপোতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ