মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৭ ফেব্রুয়ারী ২০ ২৫
৬:২৯ অপরাহ্ণ

মৌলভীবাজারে গ্রাম আদালত সক্রিয়করণ সংক্রান্ত মতবিনিময় সভা
মৌলভীবাজারে গ্রাম আদালত সক্রিয়করণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের উদ্যোগে গত মঙ্গলবার মৌলভীবাজার জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ খাদেম উল কায়েস।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিচারপ্রার্থীদের সর্বোচ্চ সেবা প্রদানের ক্ষেত্রে গ্রাম আদালত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাই গ্রাম আদালতের সেবাকে মানুষের দোরগোড়ায় পৌছে দিতে ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংষিøষ্টদের গ্রাম আদালত কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালনার জন্য আন্তরিকতার সাথে কাজ করতে তিনি নির্দেশ প্রদান করেন এবং কার্যক্রম চলমান রাখার আহ্বান জানান। সভায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন প্রকল্পের কনসালটেন্ট মোঃ মোস্তফা কামাল।  সভায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ প্রকল্প স্থানীয়ভাবে সহজে, কম খরচে, দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি করা এবং অন্যায়ের প্রতিকার লাভের লক্ষ্যে তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী  বিশেষত: নারী ও পিছিয়ে পড়া মানুষদের ন্যায় বিচার প্রাপ্তির জন্য কাজ করছে। প্রকল্পটি বর্তমানে এর ৩য় পর্যায়ে দেশের ৮টি বিভাগের ৬১ জেলার (পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলা ব্যতিত) ৪৬৮ উপজেলার ৪,৪৫৩ টি ইউনিয়নে গ্রামীণ জনগণের কাছে সেবা পৌঁছে দেয়ার জন্য কাজ করছে। বিজ্ঞপ্তি
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ