২:৩৩ অপরাহ্ণ
কমলগঞ্জে চা বাগানের সেকশন থেকে চা শ্রমিকের লা'.শ উ.'দ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের সেকশনের মাঝে আকাশমনি গাছের ডালের সাথে গলায় গামছা পেছিয়ে বিপুল কল (৫৫) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। প্রথমে লাশের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও পরবর্তীতে পরিচয় পাওয়া যায়।
নিহত বিপুল কল পাত্রখোলা চা বাগানের পোস্ট অফিস রোডের মৃত রামো কলের ছেলে। মাধবপুর চা বাগানের সেকশন পাহারাদার উত্তম ভর জানায়, সকাল ১১ টার দিকে সেকশন ডিউটি করতে গিয়ে মাধবপুর লেকের বাংলো রোডের টিল্লাবাংলো পাহারের পাদদেশে এক ব্যক্তিকে দাড়িয়ে থাকতে দেখি।
বারবার জিজ্ঞেস করলেও কোন উত্তর না পেয়ে তার পাশে এসে দেখি আকাশমনি গাছের ডালের সাথে গলায় গামছা পেছানো অবস্থায় একবৃদ্ধ লোক ঝুলে রয়েছে। আমি সাথে সাথে আমার সুপারভাইজারকে বিষয়টি জানালে তিনি বাগান কর্তৃপক্ষে জানান। তবে এই লোকটি মাধবপুর চা বাগানের কোন শ্রমিক নয়। তার সাথে দুটো শপিং ব্যাগে ব্যবহারিক কাপড় ছিল।
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো.মাহফুজুল কবীর জানান, চা বাগানের সেকশনে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ পাওয়া গেছে এমন খবরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রথমে লাশের পরিচয় মিলেনি পরবর্তীতে মাধবপুর ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের মহিলা সদস্য বীনা রাণী তার পরিচয় নিশ্চিত করেন।