মঙ্গলবার, মে ২৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৩ মার্চ ২০ ২০
৯:৩৬ অপরাহ্ণ

মঙ্গলবার থেকে সেনা মোতায়েন, ২৬ মার্চ থেকে ১০ দিনের সাধারণ ছুটি

বিশ্ব জুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিস্তার রোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় শুধু পুলিশ ও হাসপাতাল ছাড়া সব ধরনের সরকারি সেবা বন্ধ থাকবে। করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে সহযোগিতায় সারা দেশে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে মঙ্গলবার থেকে। আজ মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে সেনা সদস্যরা কাজ করবেন।

সোমবার বিকালে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২৬ মার্চ সরকারি ছুটি, এর সঙ্গে ২৭-২৮ তারিখ সাপ্তাহিক ছুটি রয়েছে। এর সঙ্গে ২৯ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে। ৩-৪ এপ্রিল আবার সাপ্তাহিক ছুটি রয়েছে। তবে ওষুধের দোকান, কাঁচাবাজার সব খোলা থাকবে।

প্রধানমন্ত্রী কার্যালয়ে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

গত ডিসেম্বরে চীনের উহান থেকে মহামারী আকারে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৪ হাজারেরও বেশি মানুষ। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯৯ হাজার মানুষ।

বাংলাদেশে এ পর্যন্ত তিনজন এ রোগে মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ৩৩ জন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ