রবিবার, মে ২৪, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
২৩ মে ২০ ২৬
৩:১৩ অপরাহ্ণ

অবৈ'ধ পশুর হাট, যানজট, মা'দক ও এনআইডি ভো'গান্তি নিয়ে ব্যাপক আলোচনা
ঈদকে সামনে রেখে জকিগঞ্জে আইন শৃঙ্খ'লা কমিটির কড়া'কড়ি সিদ্ধান্ত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় নির্ধারিত প'শুর হাট ছাড়া যত্রতত্র পশু কেনাবেচা বন্ধে নিয়মিত অভি'যান পরিচালনা, সড়কে রড-সিমেন্ট লোড-আনলোড করে যানজট সৃষ্টি বন্ধে আইনগত ব্যবস্থা এবং মা'দক ও চো'রা'চালান প্রতি'রোধে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়।

শনিবার (২৩ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, ঈদ ব্যবস্থাপনা ও জনদুর্ভোগ নিরসনে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয়, ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত পশুর হাট ছাড়া অন্যত্র পশু কেনাবেচা করলে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

একই সঙ্গে কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে নিজ দায়িত্বে অপসারণের জন্য জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। সভায় আরও জানানো হয়, কোরবানির চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় লবণের ব্যবস্থা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে। চামড়া যেন সঠিকভাবে গরিব ও অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বিবিধ আলোচনায় জকিগঞ্জের নদীভাঙন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

পাশাপাশি বিভিন্ন সড়কে রড, সিমেন্ট ও নির্মাণসামগ্রী লোড-আনলোডের কারণে সৃষ্ট যানজট নিরসনে অভিযান চালিয়ে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। মাদক, চোরাচালান ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে পুলিশ ও বিজিবিকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জনসম্পৃক্ততা ছাড়া এসব অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। সভায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টিও গুরুত্ব পায়।

এ সময় নির্বাচন কর্মকর্তাকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। সভা শেষে সিলেট বিভাগীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় নতুনকুঁড়ি স্পোর্টসের খেলোয়াড়দের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশংসাপত্র প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফখর উদ্দিন, নির্বাচন কর্মকর্তা মৃন্ময় কান্তি দে, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছামাৎ বিউটি আক্তার, খলাছড়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক, জকিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হাসান আহমদ, বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, কসকনকপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, উপজেলা জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দিন ও সেক্রেটারি সারোয়ার হোসেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়খ আব্দুল মুছব্বিল ও সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সেক্রেটারি সাংবাদিক কেএম মামুন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকসহ বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও জনপ্রতিনিধিরা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ