শনিবার, অক্টোবর ২৪, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৩ মে ২০ ২০
৮:৪৬ অপরাহ্ণ

ধর্মপাশায় ইউপি সদস্যের বিরুদ্ধে ত্রাণ বিতরণ তালিকা করণে স্বজনপ্রীতির অভিযোগ 

ধর্মপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের  ইউপি সদস্য সাজিদুল ইসলাম এর বিরুদ্ধে সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমের
তালিকা করণে স্বজন প্রীতি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ইউপি সদস্যের বিরুদ্ধে গত ১২মে ২০২০ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) কাছে লিখিতভাবে একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগটি করেছেন সেলবরষ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাটিকাটা গ্রামবাসীর পক্ষে মোঃ রবিউল চৌধুরী নামের এক ব্যক্তি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে রবিউল চৌধুরী উল্লেখ করেছেন, করোনাকালীন পরিস্থিতি মোকাবিলায় উপজেলার সেলবরষ ইউনিয়নে সরকারিভাবে ত্রাণ বরাদ্দ পাওয়া যায়। সেলবরষ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজিদুল ইসলাম ওই ইউনিয়নের করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারি ত্রাণ বিতরণের তালিকায় ওই ইউপি সদস্য তার নিজস্ব ক্ষমতা বলে তার ছেলে, ভাই, বোন, ভাতিজা, ভাগ্নি, ভাগ্নে আত্বীয় স্বজনসহ, মৃত ব্যাক্তি ও সরকারি চাকুরীজিবীদের নাম তালিকা অন্তর্ভুক্ত করে ত্রাণ বিতরনের পায়তারায় লিপ্ত রয়েছেন। এমন কি ওই ইউপি সদস্য তার নিজের প্রভাব খাটিয়ে বহিরাগত তার আপন ভাতিজী ও ভাগ্নির নামে ভিজিডি এর কার্ড করে ঐ চাল নিজেই আত্নসাধ করে আসছেন এবং তার আপন দুই বোনের নামে ভিজিডি এর কার্ড রয়েছে। ওই ইউপি সদস্যের অনিয়ম ও দুর্নিতির বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ করতে গেলে তাদের কে মামলা হামলার ভয় দেখিয়ে দীর্ঘ যাবৎ হুমকি দিয়ে আসছে। এমতাবস্থায় আপনার স্মরণাপন্ন হলাম।

সেলবরষ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজিদুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি যাদের নাম দিয়েছি তারা প্রত্যেকেই সরকারি ত্রাণ পাওয়ার যোগ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। অভিযোগটির তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ