৭:১৭ অপরাহ্ণ
লায়ন্স শিশু হাসপাতাল’র নব-নির্বাচিত ম্যানেজমেন্ট কমিটির পরিচিতি ও স্টাফ সভা সম্পন্ন
লায়ন্স শিশু হাসপাতাল’র নব-নির্বাচিত ম্যানেজমেন্ট কমিটি (২০২৫-২৭) এর পরিচিতি সভা ও স্টাফ মিটিং সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার রাতে নগরীর মানিকপীরস্থ লায়ন শিশু হাসপাতালের লায়ন জহির বক্ত হল রুমে আয়োজিত সভায় হাসপাতালের ম্যানেজার প্রশাসন শ্রী অশোক কুমার রায় ও হিসাবরক্ষক শ্রী শাওন দেবের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন হাসপাতালের চেয়ারম্যান লায়ন ডা: সৈয়দ মোহাম্মদ খসরু।
আয়োজিত সভায় বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সিলেট’র প্রেসিডেন্ট লায়ন ডা: শাহজামান চোধুরী বাহার, লায়ন্স শিশু হাসপাতালের সেক্রেটারী লায়ন মোহাম্মদ মুহিতুর রহমান, লায়ন্স শিশু হাসপাতালের ট্রেজারার লায়ন হুমায়ুন কবির, লায়ন্স শিশু হাসপাতালের সাবেক চেয়ারম্যান লায়ন জুবায়ের আহমদ চৌধুরী, লায়ন্স ক্লাব অব সিলেটের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন সামন, লায়ন্স শিশু হাসপাতালের ভাইস চেয়ারম্যান লায়ন মো: মাহবুবুল হক, লায়ন্স শিশু হাসপাতালের সাবেক চেয়ারম্যান লায়ন নুর আহমদ, লায়ন্স ক্লাব অব সিলেটের সেক্রেটারী লায়ন ফজলুল বাসিত বেলাল, লায়ন্স ক্লাব অব সিলেটের ট্রেজারার লায়ন মোহাম্মদ শাহিদ।
এছাড়াও আরও চিকিৎসক গনের পক্ষে বক্তব্য রাখেন, লায়ন্স শিশু হাসপাতালের চীফ কনসালটেন্ট ডা: রনজিত দেবনাথ, কনসাল্টেন্ট ডা: নিশাত বর্মন, সিনিয়র মেডিকেল অফিসার ডা: রেজওয়ানা আহমদ ঝর্না। টেকনোলজিষ্ট গনের পক্ষে বক্তব্য রাখেন ল্যাব টেকনোলজিষ্ট মো: রুহুল আমিন, এক্স-রে টেকনোলজিষ্ট মো: জসিম উদ্দিন নার্সগনের পক্ষে থেকে বক্তব্য রাখেন সিনিয়র নাস শাহানারা বেগম রিপা, জুনিয়র নার্স শামীমা আক্তার শাম্মী, আয়াগনের পক্ষে থেকে বক্তব্য রাখেন জুনিয়র আয়া হাবিবা আক্তার, সমাপনি বক্তব্য রাখেন লায়ন্স শিশু হাসপাতালের সহকারী হিসাবরক্ষক মোছা: কুলসুমা আক্তার শীলা।
সভায় বক্তরা বলেন, সব রোগীকে সমানভাবে সার্ভিস প্রদান করতে হবে। লায়ন্স শিশু হাসপাতাল অলাভজনক প্রতিষ্টান। হাসপাতালের আয়ের সব অর্থ রোগীদের কল্যানে ব্যায় করা হয়। সুন্দর পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। রোগী ও স্বজনদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। রোগীকে ভালো করার জন্য ভালো ঔষুধ লিখতে হবে। নি¤œমানের কোম্পানির ঔষধ লেখা যাবে না। লায়নিজীমের ইতিহসা ঐতিহ্য বজায় রেখে এই হাসপাতাল পরিচালিত হয়। -বিজ্ঞপ্তি