শনিবার, জুন ১৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১২ জুন ২০ ২৬
১০ :০ ১ অপরাহ্ণ

জনগণ আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না ---মু. ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সীমান্তে পুশইন এর নামে ভারত তাদের নাগরিকদের জোরপূর্বক ঠেলে দিচ্ছে বাংলাদেশে।

আর আমাদের নিরীহ জনতাকে পাখির মত গুলি করে হত্যা করছে বিএসএফ। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তের অতন্ত্র প্রহরী হয়ে দিনরাত পাহারা দিয়ে আমাদের মাতৃভূমি রক্ষা করছেন। একই সাথে সীমান্তে বসবাসকারী নাগরিকরাও বিজিবির সাথে একাত্মতা পোষণ করে দেশপ্রেমের পরিচয় দিচ্ছে।

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, জনগণকে সাথে নিয়ে ভারতীয় আগ্রাসনকে প্রতিহত করুন। জনগণ আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এখনই সরকার ভারতকে সমুচিৎ জবাব দিতে হবে। একই সাথে ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ এই শ্লোগানে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে জামায়াতে ইসলামী সহ ১১দলীয় জোটের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

শুক্রবার বিকাল ৫টায় জৈন্তাপুর উপজেলা সদরে ১১ দলীয় জোট আয়োজিত গণমিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা রফিক আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের সভাপতি মাওলানা এমরান আলম, পেশাজীবি পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মো. জাকারিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনোয়ারুল আম্বিয়া, সাইফুল ইসলাম, হাফিজ সামছুজ্জামান, উপজেলা যুববিভাগের সভাপতি নাজিম আহমদ, ইসলামী ছাত্র শিবিরে সভাপতি হোসেন আহমদ, ছাত্রশক্তির জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি তারেকুর রহমান ইলিয়াস ও সদস্য ফয়ছল আহমদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ