৯:০ ১ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার অভি'যান
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর শহরের ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে শ্রীমঙ্গল পৌরসভা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পৌরসভার উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম। এ সময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে দেখা যায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ভ্যানগাড়িতে পণ্য বিক্রি ও অস্থায়ী দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।
এতে যানজটের পাশাপাশি জনদুর্ভোগও বাড়ছিল। অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়। শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, 'জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে ফুটপাত দখলমুক্ত রাখার অভিযান পরিচালনা করা হচ্ছে।
' তিনি আরও বলেন, 'সংসদ সদস্য ও উপজেলা অফিসার মহোদয়ের নির্দেশনায় আমরা ফুটপাত দখলমুক্ত রাখতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ যাতে পুনরায় অবৈধভাবে ফুটপাত দখল করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।' পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের সৌন্দর্য রক্ষা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।এতে দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে স্বস্তি ফিরে পেয়েছেন পথচারীরা।