শনিবার, জুন ১৩, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
২৭ নভেম্বর ২০ ২৫
৬:৫৩ অপরাহ্ণ

জকিগঞ্জে ক্ষু'দ্র ও প্রা'ন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রবি মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি পুনর্বাসন ও বীজবাণিজ্য কমিটির আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মো. মাহবুবুর রহমান।

কর্মসূচির আওতায় ৪৬০ জন বোরো উফশী ধান চাষিকে জনপ্রতি ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার এবং ৩৫০ জন হাইব্রিড ধান চাষিকে জনপ্রতি ২ কেজি বীজ প্রদান করা হয়।

সরকারি এ কৃষি সহায়তা আসন্ন মৌসুমে ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মুমিন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আকরাম আলী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ