১০ :০ ৫ অপরাহ্ণ
কমলগঞ্জে পুলিশের অভিযানে আটক ৬ লক্ষ টাকার ভারতীয় শাড়িসহ সিএনজি
মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে পুলিশী অভিযানে ভারতীয় শাড়িসহ সিএনজি আটক করছে পুলিশ। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুকের নেতৃত্বে অভিযান চালিয়ে ৬ বস্তায় ৯০ পিছ ভারতীয় শাড়ি, ১টি সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার -থ ১২-২৫৬৯) আটক করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারতীয় শাড়ি ও সিএনজি গাড়ি রেখে আসামিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত আমদানী নিষিদ্ধ ভারতীয় শাড়ির আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ ৩০ হাজার টাকা।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯০ পিছ ভারতীয় শাড়ি ও একটি সিএনজি অটোরিক্সা আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে শাড়ীসহ সিএনজি রেখে আসামিরা পালিয়ে যায়। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান।